1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ফেন্সিডিলসহ পিকআপের চালক আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় ফেন্সিডিলসহ পিকআপের চালক আটক

  • প্রকাশিতঃ শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৩৩৪ বার পঠিত
স্টাফ রিপোর্টার ।।
কুমিল্লার  চান্দিনার মাধাইয়া বাসষ্ট্যান্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে মহাসড়কের উপর  শনিবার (২৪ জুন) সকালে পিকআপ  চট্ট মেট্রো ন-১১-২১৮৯ এর চাকা বিকল হলে পিকআপটি মহাসড়কের উপর দাঁড়ায়। তখন হাইওয়ে কুমিল্লা রিজিয়নের ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এসআই মোহাম্মদ আবু সেলিম রেজা সাথে ফোর্স নিয়ে  পিকআপটি দেখে পিকআপের কাছে এগিয়ে গেলে পিকআপ চালক পিকআপটি রেখে দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। উপস্থিত পথচারীদের  সামনে থেকে তাকে পালানোর  কারন জিজ্ঞাসাবাদে সে চুপচাপ থাকে। পরবর্তীতে সন্দেহ হওয়ায় পিকআপটি তল্লাশি করা হয়। তল্লাশিকালে পিকআপের কেবিনের ভিতরে চালকের পাশের আসনের পায়ের কাছে একটি সাদা রংয়ের বাজারের ব্যাগের ভিতর ৬০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। পিকআপ চালক  আইয়ুব আলীর ছেলে
কবির হোসেন (২৪) বাড়ী সদর দক্ষিণ উপজেলায় ।  কুমিল্লা রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে। আসামির বিরুদ্ধে চান্দিনা থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD