1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে ভ্রাম্যমান আদালতে ২০ টি ড্রেজার মেশিন ও ১১'শ পাইপ বিনষ্ট - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে ভ্রাম্যমান আদালতে ২০ টি ড্রেজার মেশিন ও ১১’শ পাইপ বিনষ্ট

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৩৫৬ বার পঠিত

মোঃ মোশাররফ হোসেন মনির, মুরাদনগর :

কুমিল্লার মুরাদনগর উপজেলায় তিন ফসলি কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে উপজেলার পূর্বধৈইর পূর্ব ও পশ্চিম ইউনিয়নে জানঘড় ও নবীয়াবাদ এলাকায় দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত৷ অভিযান চালিয়ে রেকর্ড সংখ্যক ২০ টি ড্রেজার মেশিন ১১০০’শতটি পাইপ বিনষ্ট করাহয়।

মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি নির্বাহী এক্সিটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযানে ড্রেজার মেশিন পাইপ বিনষ্ট করা হয়।

স্থানীয় কৃষকরা জানান, পূর্বধৈইর পূর্ব ও পশ্চিম ইউনিয়নে জানঘড় ও নবীয়াবাদ এলাকায় দীর্ঘদিন ধরে তিন ফসলি কৃষি জমিতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে মাটি উত্তোলন করে আসছে। কিন্তু ড্রেজার ব্যবসায়ীরা কোন প্রকার বাধাই মানছে না। উপায়ান্তু না দেখে স্থানীয় কৃষকরা উপজেলা প্রশাসনের কাছে ড্রেজার ব্যবসায়ীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করে।

পরে অভিযোগের প্রেক্ষিতে আজ শুক্রবার দিনব্যাপ পূর্বধৈইর পূর্ব ও পশ্চিম ২ ইউনিয়নে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় ড্রেজার ব্যবসায়ীর ২০টি ড্রেজার মেশিন ও মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত ১১০০ শতটি পাইপ বিনষ্ট করা হয়। উক্ত অভিযানে বাঙ্গরা বাজার থানা পুলিশের একটি টিম সহায়তা করে।

মুরাদনগর উপজেলা সরকারি কমিশনার ভূমি এক্সিটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা সাংবাদিকদের জানান, উপজেলা প্রশাসন নিয়মিত ভূমিখেকো, অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমান পরিচালনা করে আসছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD