1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
আওয়ামীলীগ সংগঠন না হলে আজ বাংলাদেশ বিনির্মান হতো না - এমপি বাহার  - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

আওয়ামীলীগ সংগঠন না হলে আজ বাংলাদেশ বিনির্মান হতো না – এমপি বাহার 

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৩১৫ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি কারো কাছে মাথানত করব না। ঠিক তেমনি আমরাও জাতির জনকের কর্মী এবং শেখ হাসিনার কর্মী। তাই আমরা কারো কাছে মাথানত করব না। এই দেশকে রক্ষা এবং এদেশের মানুষের অধিকার রক্ষার জন্য আমাদের নেত্রী শেখ হাসিনা যেই ডাক দেবেন, আমরা সকলেই প্রস্তুত থাকব ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ আপনার (শেখ হাসিনা) পক্ষে আছে, আপনি দীপ্তভাবে এগিয়ে যান। বিশ্বের সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা ২০৪১ সালে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব। শুক্রবার সকালে নগরীর রামঘাট এলাকায় কুমিল্লা মহানগর আওয়ামীলীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

আওয়ামীলীগ প্রতিষ্ঠার ইতিহাস প্রসঙ্গে সদর আসনের এমপি বাহার বলেন, আওয়ামীলীগ সংগঠন না হলে আজ বাংলাদেশ বিনির্মান হতো না। বঙ্গবন্ধুসহ যারা সেদিন আওয়ামীলীগ সৃষ্টি করেছেন, সকল নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করছি। এর আগে উপমহাদেশের প্রাচীনতম দল বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মহানগর আওয়ামীলীগসহ সহযোগী সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, অ্যাডভোকেট সৈয়দ নুরুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই বাবলু, ডা. তাহসিন বাহার সূচনা, মহানগর যুবলীগের আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ, আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক কাজী আবুল বাশার ও সাধারণ সম্পাদক তারিকুর রহমান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাবেল, মহানগর কৃষকলীগের যুগ্ম আহবায়ক কাজী সোহেল হায়দার, যুগ্ম আহবায়ক জোনায়েদ শিকদার তপু, মহানগর যুব মহিলা লীগের সভাপতি তাহমিনা বেগম, সাধারণ সম্পাদক উম্মে সালমা লিজা, মহানগর শ্রমিকলীগের আহবায়ক আনিসুর রহমান ভূঁইয়া, যুগ্ম-আহবায়ক হাসান মাহমুদ চৌধুরী সুমন, নজরুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক সাদিকুর রহমান পিয়াস, মহানগর ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক নুর মোহাম্মদ সোহেল প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD