1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
তানহা ডেইরি ফার্মে কুমিল্লার বস, কুমিল্লার কালা মানিক ও কুমিল্লার কিং  - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

তানহা ডেইরি ফার্মে কুমিল্লার বস, কুমিল্লার কালা মানিক ও কুমিল্লার কিং 

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৪৫৬ বার পঠিত

সাকলাইন যোবায়ের ।। প্রবাসী হানিফ মিয়া থাকেন সৌদি আরবে। শখ করে আজ থেকে ৬ বছর আগে ৫ টি গরু দিয়ে শুরু করেছেন তানহা ডেইরি ফার্ম। এখন এ ফার্মে ষাড় এবং গাভীসহ গরুর সংখ্যা ১০০ টি। কোরবানীর জন্য ষাড় রয়েছে ৬০ টি।

 


কুমিল্লা চৌদ্দগ্রামের ৪ নং শ্রীপুর ইউনিয়নের ভাটরা গ্রামের তানহা ডেইরী ফার্মে ফ্রিজিয়ান জাতের একটি ষাড়ের নাম আদর করে রাখা হয়েছে কুমিল্লার বস। কুমিল্লার বসের ওজন ৩৭ মন বয়স সাড়ে ৪ বছর। প্রতিদিন ৮০০ টাকার খাবার দেয়া হয় কুমিল্লার বস নামের ষাড়টিকে। দিনে দুবার সাবান দিয়ে গোসল করানো হয় কুমিল্লার বসকে। গরুর খাবারের জন্য ২ ভিগা জমিতে ঘাস উৎপাদন ,খড়ের স্তুপ এবং ডালসহ অন্যান্য খাবার ভাঙ্গানোর জন্য নিজের মেশিন রয়েছে। কোরবানীর পশু বেশি দামে বিক্রির জন্য মালিক ও ব্যবসায়ীরা গরুকে নিষিদ্ধ ওষুধ খাইয়ে মোটাতাজা করে। নিষিদ্ধ ওষুধ খেয়ে গরু নানা রোগে আক্রান্ত হচ্ছে এবং ১০ বা ১২ দিনে অনেক মোটা হয়ে যায় ।

এসকল গরুর রানে বা শরীরের অন্যান্য জায়গায় হাত দিয়ে চাপ দিলে ডেবে যায়। আক্রান্ত গরুর মাংস খেলে মানুষও নানা রোগে আক্রান্ত হয় । এসকল কারণে কুমিল্লার বস ও তানহা ডেইরি ফার্মের সকল পশুগুলোকে প্রাকৃতিক খাবার দেয়া হয় বলে জানান আবু হানিফ।

 


আমার ভাই ফার্মের তদারকি করেন। আমাদের ফার্মে মোট ১৫ জন লোক গরুগুলো দেখাশোনা করেন।আমার নিজের রাইস মিল থাকায় গরুর জন্য দানাদার খাদ্য নিজেই প্রস্তুত করি। ভুট্টা, গম, চালের গুড়া, মিষ্টি কুমড়া, খইল এগুলো দিয়ে মিক্সার বানিয়ে আমি গরুকে খাওয়াই। বাহিরের কোন খাবার অথবা গরু মোটাতাজা করার জন্য বাজারের কোন ভেজাল জিনিস আমি আমার গরুকে খাওয়াই না। গত বছর কুমিল্লার বস গরুটাকে নেউরা বাজারে ৭ দিন বিক্রির জন্য নেয়া হয়েছিল কিন্তু আমি সৌদি আরব থাকায় গরুটি আমার লোকজন বিক্রি করতে পারেনি।

তাই এবার সৌদি আরব থেকে আমি চলে এসেছি কুমিল্লার বস,কুমিল্লার কিং এবং কুমিল্লার কালা মানিককে বিক্রি করার জন্য। কুমিল্লার টাইগার নামের ২৭ মন ওজনের গরুটির দাম ১২ লাখ টাকা এবং ২৬ মন ওজনের কুমিল্লার কালা মানিকের দাম ১১ লাখ টাকা।

তানহা ডেইরি ফার্ম কুমিল্লা চৌদ্দগ্রাম

৪ নং শ্রীপুর ইউনিয়ন,

যোগাযোগ ০১৮৪১৪৭৪৫২৪

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD