1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
আমড়াতলী এলাকায় ৫২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

আমড়াতলী এলাকায় ৫২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৩৩৩ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লা কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোরশেদের দিক নির্দেশনায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নিয়মিত রাত্রিকালীন কোতয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই শেখ মফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে শহরতলীর আমড়াতলী এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক দুই আসামি কে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, আমড়াতলী (চরপাড়া ধান বেপারি আলম মিয়ার বাড়ির) মৃত চান মিয়ার ছেলে মো: আবুল হোসেন (৫৫), একই বাড়ির শহীদ মিয়া প্রকাশ প্রান বন্ধুর ছেলে মো: সুমন মিয়া (২৪)। এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানার, এফআইআর নং- ৮০, ২২/০৬/২৩ ইং ধারা-৩৬ (১) সারণির ১৯ (গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়।

উল্লেখিত ১ নং আসামী মোঃ আবুল হোসেন এর বিরুদ্ধে পূর্বে ০১ টি মাদক মামলা এবং ২নং আসামী মোঃ সুমন মিয়ার বিরুদ্ধে পূর্বের ০৫ টি মাদক মামলা বিচারাধীন আছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD