1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় আন্তঃজেলা নারী চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার - Dainik Cumilla
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় আন্তঃজেলা নারী চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৩৬২ বার পঠিত

নেকবর হোসেন :

পথচারী নারীর ব্যাগ থেকে চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে আন্তঃজেলা নারী চোর চক্রের সাত সদস্য। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, বুধবার দুপুরে কুমিল্লা নগরীর টমসমব্রীজ এলাকায় গৃহবধু জান্নাতুল ফেরদৌসকে একা পেয়ে তার সাথে বিভিন্নভাবে কথা বলে সম্পর্ক তৈরীর চেষ্টা করেন চোর চক্রের সদস্যরা। এক পর্যায়ে ব্যাগ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন নেয়ার চেষ্টা করলে গৃহবধু জান্নাতুল ফেরদৌস চোর বলে চিৎকার শুরু করে। পরে কোতয়ালী মডেল থানার টহল পুলিশ বোরকা পরিহিত সাত নারীকে আটক করে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার ধরম-ল গ্রামের পাখি আক্তার (২৫), ফাতেমা বেগম (৪০), শাহানা নাইমা (২৫), দিলারা বেগম (৩০), হনুফা (৪০), পারভীন আক্তার (২৫) ও ফাতেমা বেগম (২৪)।

গ্রেফতারকৃতদের মধ্যে শাহানার বিরুদ্ধে কুমিল্লার বরুড়া ও ব্রাহ্মনবাড়ীয়া নাসিরনগর থানায় দুটি চুরির মামলা রয়েছে। গ্রেফতারকৃতরা স্বীকার করেন তারা সংঘবদ্ধ হয়ে বিভিন্ন জায়গায় চুরি করতো।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন, কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ, পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহা তন্ময় সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD