1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কিস্তির টাকার চাপে গৃহবধূর আত্মহত্যা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কিস্তির টাকার চাপে গৃহবধূর আত্মহত্যা

  • প্রকাশিতঃ বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৩৫৪ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লায় এনজিওর কিস্তির টাকার চাপে রুবিনা আক্তার আখি নামে এক গৃহবধূ সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আখি ওই গ্রামের মো. বাপ্পীর স্ত্রী।

স্থানীয়রা জানান, আখি নগর স্বাস্থ্য কেন্দ্রের সাব সেন্টার ডুলিপাড়া কেন্দ্রে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি অনলাইনে নারীদের পোশাক বিক্রি করতেন। ব্যবসার পরিধি বৃদ্ধির জন্য বিভিন্ন এনজিও থেকে সপ্তাহে কিস্তি পরিশোধ করার মর্মে ঋণ নিয়েছিলেন। প্রতি সপ্তাহে তার কিস্তি আসতো ৩০ হাজার টাকা। এ টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়ে আখি আত্মহত্যার পথ বেছে নেন।

সাবেক ইউপি সদস্য হাফিজুল ইসলাম বলেন, নিহত আখির সাত বছর বয়সী একটি মেয়ে আছে। তার স্বামী চট্টগ্রামে একটি এনজিওতে চাকরি করেন। আখি একটি কিন্ডার গার্টেনে চাকরি করতেন। পরে কারোনার কারণে তার চাকরি চলে যাওয়ায় নগর স্বাস্থ্য কেন্দ্রে চাকরি নেন। পাশাপাশি তিনি অনলাইনে ব্যবসা করতেন। তবে ঋণ বেশি হওয়ায় তিনি আত্মহত্যা করেন।
কোতয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইয়ামিন সুমন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD