1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সদর দক্ষিণে জোড়কাননে ফুটবলারবাহী পিকআপ দুর্ঘটনা আরো একজনের মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

সদর দক্ষিণে জোড়কাননে ফুটবলারবাহী পিকআপ দুর্ঘটনা আরো একজনের মৃত্যু

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৩২৮ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোড়কানন ইউনিয়নে ফুটবল খেলায় অংশ নিতে যাওয়ার সময় দুর্ঘটনায় সোহেল নামে আরো একজনের মৃত্যু হয়েছে। গতকাল বিকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সোহেল লালবাগ এলাকার বাসিন্দা, তার পিতার নাম মোঃ শাহজাহান। সে জোড়কানন এলাকার লালবাগ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।

জোড়কানন ইউনিয়নের লালবাগ এলাকার মেম্বার মোখলেসুর রহমান এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আজিজুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এই নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ৫ জনে।জানা গেছে, গত ১১ জুন বিকালে দুর্ঘটনা কবলিত হবার পর অন্যান্য হতাহতদের সাথে সোহেলকেও নিয়ে আসা হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। অবস্থার অবনতি হলে পরে তাকে

আবারও নিয়ে আসা হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। ভর্তি রাখা হয় আইসিইউতে। দীর্ঘ ৮ দিন মৃত্যুর সাথে লড়ে গতকাল বিকালে মৃত্যুবরন করে সোহেল। উল্লেখ্য, গত ১১ জুন বিকেলে সদর দক্ষিণ উপজেলা মাঠে বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্টের পূর্ব জোড়কানন ইউনিয়ন বনাম বারোপাড়া ইউনিয়ন এর মধ্যকার ফুটবল খেলা অনুষ্ঠিত হবার কথা ছিল। জোড়কানন এলাকা থেকে দুইটি পিক আপ

ভ্যানে করে অন্তত পঁচিশ জনের একটি দল মাঠের দিকে রওয়ানা হয়। এ সময় উল্টোপথে মহাসড়কে উঠলে কাভার্ড ভ্যান এর সাথে সামনে থাকা পিকআপ মুখোমুখি সংঘর্ষ হলে অন্তত ১৩ জন পিকআপ ভ্যান যাত্রী আহত হয়। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় নিয়ে আসার পথে পিকআপ চালক মোরশেদ, যাত্রী সাকিব, ফয়সাল ও সৈকত মৃত্যুবরণ করে। তাদের সবার বাড়ি জোড়কাননের লালবাগ এলাকায়। পরে মারা গেলো অষ্টম শ্রেণীর ছাত্র সোহেল।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD