1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
হোমনায় প্রেমিককে ভিডিওকলে রেখে ব্যাংকের ভেতর ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে প্রেমিকার আত্মহত্যা  - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

হোমনায় প্রেমিককে ভিডিওকলে রেখে ব্যাংকের ভেতর ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে প্রেমিকার আত্মহত্যা 

  • প্রকাশিতঃ সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৫০৫ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লার হোমনায় প্রেমিককে ভিডিওকলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সালমা আক্তার (২২) নামে এক কলেজ ছাত্রী।

রোববার বিকাল সাড়ে ৫টার দিকে মনিপুর বাজারে একটি এজেন্ট ব্যাংকে এ ঘটনা ঘটে।

সালমা আক্তার (২২) ঘারমোড়া ইউনিয়নের মনিপুর গ্রামের মৃত সিদ্দিক মিয়ার মেয়ে ও রামকৃষ্ণপুর ডিগ্রী কলেজের ডিগ্রী ১ম বর্ষের ছাত্রী। তিনি মনিপুর বাজারে অবস্থিত একটি প্রাইভেট ব্যাংকে চাকরি করতেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফেসবুকের মাধ্যমে সালমার সঙ্গে আছাদপুর ইউনিয়নের সাকিলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিবারিকভাবে তাদের বিয়ের আলোচনা চলছিল। কিন্ত প্রায়ই সালমার মা ও ভাবির মধ্যে ঝগড়া বিবাদ পারিবারিক কলহ লেগেই ছিল। কিন্ত সালমা তা পছন্দ করতেন না।

রোববার সকালে তার মা ও ভাবির ঝগড়ার কারণে নাস্তা না খেয়ে ব্যাংকে চলে যান তিনি। বিকালে বাড়ি গিয়ে দেখেন তাদের ঝগড়া থামেনি, বাড়িতে রান্নাও হয়নি। তাই সালমা আক্তার অভিমান করে তার প্রেমিক সাকিলের মোবাইলে ভিডিওকল দিয়ে ব্যাংকের ভেতর ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

পরবর্তীতে সাকিল দ্রুত এসে দরজা ভেঙে তার প্রমিকাকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্ত বাঁচাতে না পেরে সাকিলও আত্মহত্যা করার চেষ্টা করেন। ঘটনা জানাজানি হলে পুলিশ এসে সালমার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় সালমার মোবাইল ফোন জব্দ করা হয়।

ওসি মো. সাইফুল ইসলাম জানান, ঘটনাটি আত্মহত্যা। তবুও প্রেমিক সাকিলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD