1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা চান্দিনায় বাসচাপায় এক রিকশাচালক নিহত  - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা চান্দিনায় বাসচাপায় এক রিকশাচালক নিহত 

  • প্রকাশিতঃ সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৪৮৬ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লা চান্দিনায় বাসচাপায় এক রিকশাচালক কিশোর নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পালকি সিনেমা হলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় এক স্কুলছাত্রী আহত হয়।

নিহত কিশোর দেবিদ্বার উপজেলার ইন্দ্রারচর এলাকার বাসিন্দা মো. মাসুদ (১৭)। আহত স্কুলছাত্রী চান্দিনা এলাকার সায়মা আক্তার (১৪)। সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মো. ওবায়দুল হক।

তিনি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে উল্টোপথে যাত্রী নিয়ে রিকশাটি যাচ্ছিল। এসময় তিশা পরিবহনের একটি বাস রিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলে চালক নিহত হয় এবং এক স্কুলছাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহত শিক্ষার্থীকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর চালক পালিয়ে যায়।

এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, পুলিশ বাস ও রিকশাটিকে থানায় নিয়েছে। এ বিষয়ে আইননানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD