1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ

  • প্রকাশিতঃ রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১২৭৪ বার পঠিত

শামীম রায়হান॥

কুমিল্লার দাউদকান্দিতে কুমিল্লা-১আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়ার ঐচ্ছিক তহবিল থেকে নগদ অর্থ ও এডিপি বরাদ্দের আওতায় সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

রবিবার(১৮ জুন) দুপুরে দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনের হল রুমে ৩৭ জন অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীর মাঝে নগদ অর্থ ও বাল্য বিবাহ নিরোধকল্পে কিশোরীদের আত্মনির্ভরশীল করার জন্য ৩০ জন মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নগত অর্থ ও সেলাই মেশিন বিতরণ করেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া৷

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন,মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার,বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম,পৌর প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব,উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারন সম্পাদক ইয়াসমিন বেগম প্রমূখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD