1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বার পৌরসভা নির্বাচন- Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বার পৌরসভা নির্বাচন-

  • প্রকাশিতঃ শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৩৩৯ বার পঠিত

 

মনোনয়নপত্র দাখিল করছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা

শফিউল আলম রাজীব

দীর্ঘ ২১ বছর পর কুমিল্লার দেবীদ্বার পৌরসভা নির্বাচন আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৭ জুলাই ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীরা ১৮জুন রোববার পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে পারবেন। এদিকে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মনোনয়ন ফরম দাখিল করতে ব্যাস্ত সময় পার করছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, একদিন হাতে থাকতেই মেয়র পদে সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, হাজী মোসলে উদ্দিন ভূঁঞা মানিক, সাংবাদিক আবুল খায়ের, শরিফুল ইসলাম সুমন এবং জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে শাহজাহান মোল্লাসহ ৫জন মেয়র প্রার্থী ও ৬৩জন কাউন্সিল প্রার্থী নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম দাখিল করেছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আলতাফ হোসেন শনিবার সন্ধ্যায় জানান, দেবীদ্বারে মেয়র পদে ৪টি ও কাউন্সিলর পদে অর্ধশতাধিক মনোনয়ন ফর্ম দাখিল করেছেন।

উল্লেখ্য, শনিবার বিকেল পর্যন্ত মেয়র পদে ১৫ এবং কাউন্সিলর পদে ১০৩ জন প্রার্থীসহ মোট ১১৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র বাছাই ১৯জুন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫জুন। ২৬ জুন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD