1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটে নিখোঁজের পরদিন পুকুরে মিলল শিশুর লাশ - Dainik Cumilla
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোটে নিখোঁজের পরদিন পুকুরে মিলল শিশুর লাশ

  • প্রকাশিতঃ শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৪৮০ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে বাড়ির পাশের পরিত্যক্ত একটি পুকুরে তার মরদেহ ভেসে উঠে।

নিহত শিশু উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের বাঙ্গড্ডা উত্তর পাড়ার কসাই (গোস্ত দোকানদার) বাবুলের মেয়ে মরিয়ম আক্তার (৬)।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়,গত বৃহস্পতিবার বিকালে মরিয়ম আক্তার অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে খেলতে যায়। খেলার এক পর্যায়ে হঠাৎ করে সে নিখোঁজ হয়ে যায়। মরিয়মকে দেখতে না পেয়ে অন্য বাচ্চারা তার বাড়িতে এসে জানালে স্বজনেরা তাকে বিভিন্ন যায়গায় খোঁজাখুঁজি করে এবং এলাকায় মাইকিং করে। মরিয়মকে কোথাও না পেয়ে তার স্বজনরা নাঙ্গলকোট থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

শুক্রবার সকালে বাড়ির পাশে পরিত্যক্ত একটি পুকুরে সন্দেহমূলক খোঁজাখুঁজি করলে তার মরদেহ ভেসে উঠে। পরে স্বজনরা তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। মরিয়মের মৃত্যু নিয়ে কোনো অভিযোগ নেই বলে জানান মরিয়মের পরিবার।

খবর পেয়ে নাঙ্গলকোট থানার এসআই নিশাত বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ধারণা করা হচ্ছে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD