1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ৩ দিনের নিবেদিতা ঈদ স্টাইল বাজার মেলা উদ্ধোধন করলেন তাহসিন বাহার সূচনা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় ৩ দিনের নিবেদিতা ঈদ স্টাইল বাজার মেলা উদ্ধোধন করলেন তাহসিন বাহার সূচনা

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ৭৭১ বার পঠিত

সাকলাইন যোবায়ের ।।

কুমিল্লায় তিনদিন ব্যপী নিবেদিতা ঈদ ইস্টাইল বাজার মেলার উদ্বোধন হয়েছে । ১৫ই জুন নিবেদিতা উইমেন কমিউনিটি উদ্যোগে কুমিল্লার প্রানকেন্দ্র কান্দিরপাড়ে দেশপ্রিয় কনভেনশনে মেলার উদ্বোধন করেন জাগ্রত মানবিকতার সাধারন সম্পাদক ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন নিবেদিতার সি.ই.ও আনিকা ইসলাম।

আগামী ঈদ-উল-আযহা উপলক্ষে করে নিবেদিতা ওইমেন কমিউনিটি অর্গানাইজেশন এর উদ্যোগে কুমিল্লাতে ৩ দিনের একটি ঈদ এক্সিবিশন করেছে যার নাম হচ্ছে নিবেদিতা ঈদ স্টাইল বাজার ৪০ টিরও বেশি অনলাইন অফ লাইন উদ্যোক্তা থাকছে এই এক্সিবিশনে।

আগামীকাল ১৭ই জুন শনিবার শেষ হবে এই এক্সিবিশন।অনুষ্ঠানের আয়োজক ও নিবেদিতা উইমেন কমিউনিটির ফাউন্ডার ও সিইও আনিকা ইসলাম জানান উইমেন ডেভেলপমেন্ট নিয়ে আমরা আগেও অনেক কাজ করেছি এবারও আমাদের লক্ষ্য নারী উদ্যোক্তাদের ব্যবসার প্রসার ঘটানো।

এক্সিবিশনের শেষ দিনে চলচিত্র তারকাদের উপস্থিতিতে জমকালো আয়োজনের পরিকল্পনা রয়েছে আয়োজকদের।

এ মেলায় শাড়ী মেলা, সুনেহেরা ক্রিয়েশন, স্টুডিও ব্লাশ, কুমিল্লা ওয়াটার সেন্টার, পিংপং বাংলাদেশ, হিজমা পয়েন্ট, নুহাশ বুটিকস, অরেঞ্জ ক্যাফে, শালিকাস কুকিং ওর্য়ালড সহ মোট ৪০টি স্টল অংশগ্রহন করেছে।

মেলায় কুমিল্লাবাসীকে বিনোদন দিতে চিত্র নয়িকা দিঘী অংশগ্রহন করবেন । এছাড়াও প্রতিদিন লাইভ মিউজিক ও ডিজে পার্টির ব্যাবস্থা করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD