1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ৪৯৫ বার পঠিত

 

শামীম রায়হান॥

কুমিল্লার দাউদকান্দিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বালক অনুর্ধ্ব ১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৫ জুন) বিকেলে দাউদকান্দি উপজেলা ক্রিড়া সংস্থার আয়োজনে দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রিড়া সংস্থার সভাপতি মোঃ মহিনুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক খোরশেদ আলম টাইগারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্থানীয় সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল অব.সুবিদ আলী ভূঁইয়া৷ এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার(ভূমি)জিয়াউর রহমান,উপজেলা ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন,পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেইন,প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব,বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম,সোহরাব হোসেন,ক্রিড়া সংগঠক কামরুল হাসান গরিব প্রমূখ৷

উক্ত খেলায় উপজেলার ১৫ টি ইউনিয়ন পরিষদ ও ১ পৌরসভাসহ ১৬টি দল অংগ্রহন করে। ফাইনাল খেলায় গৌরীপুর ইউনিয়ন পরিষদ ২-২ গোলে দাউদকান্দি পৌরসভা একাদশের সঙ্গে ড্র হওয়ায় গৌরীপুর ইউনিয়ন পরিষদ তা মেনে না নিয়ে মাঠ ছেড়ে চলে গেলে রেফারী ক্রস গোলের মাধ্যমে পৌরসভা একাদশকে চ্যাম্পিয়ন ঘোষনা করেন৷খেলা উপভোগ করতে শতশত দর্শক মাঠের চারপাশে উপস্থিত ছিলেন।

শামীম রায়হান
তাং-১৫/০৬/২০২৩ইং

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD