1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা জেলা পরিষদের মেধা বৃত্তি পেল ৫১৭ শিক্ষার্থী - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা জেলা পরিষদের মেধা বৃত্তি পেল ৫১৭ শিক্ষার্থী

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ৪৯০ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লা জেলা পরিষদের উদ্যোগে ৫১৭ জন মেধাবী শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহষ্পতিবার-১৫ জুন কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।
কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-৭ চান্দিনা আসনের সংসদ সদস্য ডাক্তার প্রাণ গোপাল দত্ত, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল হাসেম খান, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাসের, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ডক্টর আবু জাফর খান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অপর্ণা বৈদ্য, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লা আল মাহমুদ সহিদ।জেলা পরিষদের মেধা বৃত্তি পেল কুমিল্লার ৫১৭ শিক্ষার্থী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট ফাহমিদা জেবিন ও আবৃত্তিকার রুবেল কুদ্দুস।স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মাইনুদ্দিন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD