1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
হোমনায় করিম হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড  - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

হোমনায় করিম হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড 

  • প্রকাশিতঃ বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৪৭৮ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লায় হত্যা মামলার রায়ে দুজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার (১৪জুন) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। এসময় আদালত দুই আসামিকে মৃত্যুদন্ডসহ ২০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দেয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. মজনু মিয়া ও কবির মিয়া। উভয়ের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার বাগমারা পশিচমপাড়া গ্রামে।

মামলার বাদী পক্ষের আইনজীবী এপিপি সেলিম মিয়া জানান, ২০১০ সালের ২৮ জুলাই বিকেল হোমনার বাগমারা পশিচমপাড়া গ্রামের আবদুল করিমকে (৩৫) বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। চারদিন পর ২আগস্ট দুপুরে হোমনার বালুর মাঠের পশ্চিমে তিতাস নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

পরে নিহতের ভাই মোশারফ হোসেন বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে হোমনা থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় রাষ্ট্রপক্ষ ১৭জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে হত্যার ঘটনা প্রমাণিত হয়। পরে আসামিরাও ১৬৪ ধারায় টাকার লেনদেন নিয়ে ঝামেলায় হত্যা করেছে বলে স্বীকার করে। এ ঘটনায় আদালত তাদের মৃত্যুদণ্ড আদেশ দেয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD