1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
টাকায় নয়, মানুষের বিবেকে হবে আমার নির্বাচন - এবিএম আতিকুর রহমান বাশার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

টাকায় নয়, মানুষের বিবেকে হবে আমার নির্বাচন – এবিএম আতিকুর রহমান বাশার

  • প্রকাশিতঃ সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৩১৪ বার পঠিত

শফিউল আলম রাজীব :

আমার কালো টাকা নেই, তাই আমার নির্বাচন টাকায় হবেনা। মানুষের বিবেকেই হবে আমার নির্বাচন। যোগ্যতার মাপকাঠিতে যদি আমাকে আপনারা যোগ্য মনে করেন তবে আপনাদের ভোটের মাধ্যমে আমাকে বিজয়ী করে দেবীদ্বার পৌরসভা তথা আপনাদের কল্যাণে কাজ করার সুযোগ করে দিবেন এটাই প্রত্যাশা করছি। দেবীদ্বার পৌরসভা নির্বাচনী মতবিনিময়কালে স্বতন্ত্র প্রার্থী এবিএম আতিকুর রহমান বাশার এসব কথা বলেন।

বহুল প্রতীক্ষিত কুমিল্লার দেবীদ্বার পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৭ জুলাই নির্বাচন। তফসিল ঘোষনার পর থেকে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে পুরো পৌরসভা ও আশপাশের এলাকায়। নির্বাচনকে সামনে রেখে এলাকার দোকানপাটে, হাটবাজারে ও উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের সাথে মতবিনিময় ও ভোট প্রত্যাশা করছেন কাউন্সিল ও মেয়র প্রার্থীরা।

রবিবার সকাল থেকে রাত ৯টা পর্যন্ত পৌরসভার চাপা নগর, ফতেহাবাদ ও মরিচাকান্দা এলাকায় জনসংযোগ এবং ভোটারদের সাথে মতবিনিময় করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ১৮ জুন মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ এবং ১৯ জুন বাছাই। ২৫ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ এবং ১৭ জুলাই ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৪ টি ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। মোট ভোটার সংখ্যা ৪৪ হাজার ২শত ৯৩টি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD