1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
সদর দক্ষিণে পিক আপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২আহত ১২ - Dainik Cumilla
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
লাকসামে পাঁচটি চোরাই ছাগলসহ ২ চোর আটক কুমিল্লার দেবীদ্বারে ৬ হাজার পিস আতশবাজিসহ পাচারকারী আটক দাউদকান্দিতে বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ কুমিল্লার দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা’-ছেলের হাসপাতালে বাবা- মা মুরাদনগরে গলাকাটা যুবকের লাশ উদ্ধার দেবীদ্বারে দেয়াল চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা কুমিল্লায় বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত চৌদ্দগ্রামে নববর্ষ উপলক্ষে আলকরা ইউপি’র চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গণসংযোগ ও মিষ্টান্ন বিতরণ বর্ণিল আয়োজনে কুবিতে পহেলা বৈশাখ উদযাপন কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে ৭ জন নিহত, আহত ৬ জন

সদর দক্ষিণে পিক আপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২আহত ১২

  • প্রকাশিতঃ রবিবার, ১১ জুন, ২০২৩
  • ২৯৫ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় পিক আপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১২ জন।

রবিবার (১১ জুন) বিকাল ৪টায় উপজেলার ৫নং পশ্চিম জোড়কানন ইউনিয়নের ইউটার্ন সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার ৬নং পূর্ব জোড়কানন ইউনিয়নের জগপুর গ্রামের জয়নাল মিয়ার ছেলে সৈকত (১৭)। অপরজন একই ইউনিয়নের লালবাগ গ্রামের আলী আহমেদের ছেলে মোর্শেদ (৩০)।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বঙ্গবন্ধু ফুটবল টূর্নামেন্ট খেলতে উপজেলার জোড়কানন ইউনিয়নের লালবাগ ও জগপুর গ্রাম থেকে পিক আপযোগে ক্ষুদে খেলোয়াড় ও সমর্থকরা যাচ্ছিল। পিক-আপটি উল্টো পথে লালবাগ রাস্তার মাথা থেকে কিছুটা দুরে গেলে ঢাকা থেকে আসা কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় রাস্তার পাশে থাকা জমিতে পড়ে যায় পিক-আপ। এতে ঘটনাস্থলে একজন মারা যায়।

এ বিষয়ে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জানান, পিক-আপের সাথে কাভার্ডভ্যানের সংঘর্ষের খবর শুনে আমরা ঘটনাস্থলে এসেছি। ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ১০-১২ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং উদ্বার কাজ এখনো চলমান রয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজ সূত্র জানায়, এ ঘটনায় আমাদের কাছে ১১ জনের হতাহতের খবর এসেছে। একজন ঘটনাস্থলে মারা গেছে এবং আরেকজন আসার পথে মারা গেছে। ৩ জনের অবস্থা গুরুতর দেখে আমরা তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পেরণ করেছি। আর বাকি ৬ জনের চিকিৎসা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চলমান রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD