1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় একই দড়িতে মা- ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় একই দড়িতে মা- ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৪৭৯ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লায় একই রশিতে মা এবং ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে হোমনা উপজেলার ভাসানিয়া ইউনিয়নের ফকির পাড়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, ওই এলাকার জজ মিয়ার ছেলে বাবুর স্ত্রী সাজিদা আক্তার (২০) এবং তাদের ৩ বছর বয়সী ছেলে মো. আব্দুল্লাহ।
বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
ওসি বলেন, বৃহস্পতিবার সকালে মরদেহ দুটো ঝুলতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রশি থেকে মরদেহ দুটো উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে এই মৃত্যুর কারণ বা রহস্য জানা যায়নি। নিহত গৃহবধূর স্বামী বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। মরদেহ দুটো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর মূল কারণ জানা যাবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD