1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা ডিসি অফিসের সম্মেলন কক্ষে হঠাৎ শতাধিক নারীর বিক্ষোভ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা ডিসি অফিসের সম্মেলন কক্ষে হঠাৎ শতাধিক নারীর বিক্ষোভ

  • প্রকাশিতঃ সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৩৪২ বার পঠিত

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লায় বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভা চলাকালে নগরীর হাতিপুকুর ভরাটের প্রতিবাদে দুই শতাধিক নারী প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেছে।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মাদ শামীম আহমেদ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

সোমবার (৫ জুন) দুপুর ১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটে।

বিক্ষোভরত একজন নারী বলেন, আজ বিশ্ব পরিবেশ দিবস অথচ ২৫০ বছরের ঐতিহ্যবাহী নগরীর হাতিপুকুর ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরকে বারবার বলা হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি।

 

বিক্ষোভকারীদের অভিযোগ, নগরীর ২য় মুরাদপুর এলাকায় হাতিপুকুর ভরাট করছে রাজগঞ্জ বাজারে সাবেক সভাপতি আব্দুল জলিল, একই এলাকার আলী আজাদ ও তাদের দলবল। এ বিষয় জেলা প্রশাসন, প্রধানমন্ত্রী কার্যালয় ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েও কোনো সুরাহা হয়নি।

২য় মুরাদপুরের বাসিন্দা আতিকুল রহমান মামুন বলেন, ভূমিদস্যুরা প্রশাসন ও রাজনৈতিক নেতাদের ম্যানেজ করে পুকুর দখল করে ভরাট করছে। অথচ এটি ওয়াকফ সম্পদ হিসেবে দানকৃত।

কুমিল্লায় পরিবেশ অধিদপ্তরের মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজিব বলেন, তাদের বক্তব্য সঠিক নয়। আমরা এ বিষয়টি নিয়ে চিঠি ইস্যু করছি, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া বলেন, এ বিষয়ে ২য় মুরাদপুর এলাকার ৫ জন বাসিন্দার সাথে আমাদের জেলা প্রশাসক কথা বলেছেন। আমরা সরেজমিন গিয়ে বিষয়টি দেখবো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD