1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার হোমনায় স্কুল ছাত্র আশিক হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার হোমনায় স্কুল ছাত্র আশিক হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি

  • প্রকাশিতঃ রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৪৮৩ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লার হোমনায় স্কুল ছাত্র আশিকুর রহমান আশিক হত্যার ঘটনায় ৫ জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এছাড়াও দুইজনকে কারাদণ্ড ও একজন আসামীকে বেকসর খালাস দেয়া হয়।

রোববার দুপুরে এই আদেশ দেন কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ ম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন কুমিল্লা হোমনা উপজেলার আসাদপুরের মোঃ সুজন মিয়া (২৫)আল আমিন (৩০) সোহেল মিয়া (২৫) মোঃ শাহিন মিয়া ২৭ ও মোঃ সোহাগ মিয়া (২৮)। তাদেরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও একই রায়ে আকিমুল হক মধু ও আবদুর রহমানকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। খালাস দেয়া হয় মোঃ সোহেলকে।

রায়ের সময় ফাঁসির দণ্ডপ্রাপ্ত সোহেল ও বিভিন্ন মেয়াদে সাজা প্রাপ্ত আকিমুল হক মধু, আবদুর রহমান ও খালাস প্রাপ্ত আসামী সোহেল ছাড়া বাকি আসামীরা পলাতক ছিলো।

মামলার বাদী পক্ষের আইনজীবী রফিকুল ইসলাম বলেন, ২০১২ সালে আশিক অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলো। ওই সময় প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে আশিকুর রহমান আশিককে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে জবাই করে হত্যা করে দণ্ডপ্রাপ্তরা। রায়ে সন্তুষ প্রকাশ করে নিহত আশিকের বাবা

মোঃ হারুন ভূইয়া বলেন, উচ্চ আদালতেও যেন এই রায় বহাল থাকে পাশাপাশি রায় যেন দ্রুত কার্যকর করা হয়।

কুমিল্লা আদালতের পরিদর্শক মুজিবুর রহমান বলেন, আসামিদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD