1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিক্ষার্থী; মিলেনি সন্ধান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিক্ষার্থী; মিলেনি সন্ধান

  • প্রকাশিতঃ রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৩৫৯ বার পঠিত

 

শফিউল আলম রাজীব

কুমিল্লার দেবীদ্বারে গোমতী নদীতে গোসল করতে নেমে মোঃ রাব্বি (১৩) নামে সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। ২ ঘন্টা ফায়ার সার্ভিসের চেষ্টায়ও মেলেনি সন্ধান।

শনিবার (৩জুন) দুপুরে দেবীদ্বার পৌর হামলাবাড়ি এলাকার গোমতী নদীর অংশে ঘটনাটি ঘটে। ঘটনার সংবাদে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়েও কোনো সন্ধান পায়নি। নিখোঁজ রাব্বি দেবীদ্বার পৌর এলাকার বানিয়াপাড়া গ্রামের ইলেকট্রশিয়ান মোঃ শাহিন মিয়ার ছেলে। সে দেবীদ্বার রেয়াজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।

স্হানীয়রা জানান, তারা ৪ জন বন্ধু মিলে নদীতে গোসল করছিলো। এসময় পানির স্রোতের মধ্যে ৩ জন তীরে উঠতে পারলেও রাব্বি নিখোঁজ হয়। পরে মুরাদনগরের ফায়ার সার্ভিসের কর্মীরা এসে চাঁদপুরের ডুবুরি দলকে খবর দিলে ঘটনাস্থলে বিকাল ৫ঃ৩০ মিনিটে এসে উপস্থিত হয়ে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়েও নিখোঁজের কোনো সন্ধান পায়নি।

মুরাদনগর ফায়ার সার্ভিসের ষ্টেষন অফিসার নুরুল হুদা জানান, প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়েও নিখোঁজের কোনো সন্ধান পাওয়া যায়নি। রাত ৮টায় আমরা ঘটনাস্থল ত্যাগ করেছি। আগামীকাল সকাল ৮ টাকা থেকে পুনরায় আবার অভিযান পরিচালনা করা হবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD