1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় পুলিশ-ডিবির পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৯ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় পুলিশ-ডিবির পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৯

  • প্রকাশিতঃ শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৩২১ বার পঠিত

 

নেকবর হোসেন
কুমিল্লা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ- ডিবি পৃথক তিনটি অভিযান চালিয়ে ছিনতাইকারী, আন্ত:জেলা মোটরসাইকেল চোরাকারবারিসহ ৯ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে মোটরসাইকেল চোরাকারবারে জড়িত থাকার অভিযোগে পাঁচজন, ছিনতাইকারী দুইজন এবং স্বর্ণ চুরির অভিযোগে দুই জনকে গ্রেফতার করা হয়।
শনিবার (৩ জুন) কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার আবদুল মান্নান।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার আন্তঃজেলা মোটরসাইকেল চোরাকারবারি চক্রের ৫ সদস্য হচ্ছে-কুমিল্লার বরুড়া উপজেলার তারা পুকুরিয়া গ্রামের চান মিয়ার পুত্র জামাল হোসেন, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার অষ্টগ্রামের আব্দুল মমিনের পুত্র সালাউদ্দিন, তাতৈয়া গ্রামের পেয়ার আহমদের পুত্র সাব্বির হোসেন জনি এবং নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নাওড়ি গ্রামের ফারুক হোসেনের পুত্র তানভীর হোসেন। এসময় তাদের কাছ থেকে টি সুজুকি জিক্সার এবং একটি ইয়ামাহা আর ওয়ান ফাইভ মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এছাড়াও কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে সাজ্জাদ হসেন সাকিব এবং ইমাম হোসেন ফয়সাল নামে দুই যুবককে গ্রেফতার করেছে। তারা দু’জন কুমিল্লা শহরের ধর্মপুর এলাকার বাসিন্দা। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি টিপ ছুরি এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার দুই যুবক কুমিল্লা শহরের চিহ্নিত ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে একাধিক ছিনতাই ও ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে।
অপরদিকে জেলা গোয়েন্দা পুলিশ-ডিবির অভিযানে কুমিল্লার ছাতিপট্টিতে অবস্থিত একটি জুয়েলারি থেকে আত্মসাৎকৃত ১০ ভরি স্বর্ণসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার দুইজন হচ্ছে কুমিল্লা সদর উপজেলার শালধর গ্রামের ফুল মিয়ার পুত্র মোঃ সাইফুল ইসলাম এবং মুহাম্মদ বাকের উল ইসলাম বাকের।
শনিবার দুপুরে তাদেরকে আদালতে হাজির করার কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান। তিনি জানান, অপরাধ দমনে পুলিশ সমন্বিতভাবে কাজ করছে।
এসময় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD