1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৩৮৩ বার পঠিত

শামীম রায়হান॥

কুমিল্লার দাউদকান্দিতে “তামাক নয় খাদ্য ফলান”প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৩ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১মে) দূ্ুপুরে দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয় হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) বক্তব্যে বলেন, তামাকমুক্ত বিশ্ব গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। তিনি আরো বলেন,তামাক ব্যবহারে প্রতি বছর লাখো মানুষ মৃত্যুবরণ করে। তাই তামাক থেকে সবাই সুরক্ষিত থাকতে হবে।

আলোচনা শেষে তামাক বিরোধী একটি র‍্যালী উপজেলা চত্ত্বর থেকে পৌরসভার প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভা ও র‍্যালীতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন,মহিলা ভাইস চেয়াম্যান রোজিনা আক্তার, দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি খন্দকার শাহজাহান উপজেলা কৃষি কর্মকর্তা বিপুল হোসেন,মাধ্যমিক কর্মকর্তা একেএম ফজলুর রহমানসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতিবৃন্দ৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD