1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
জামায়াত নেতা তাহের চৌদ্দগ্রামে সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছিল - মুজিবুল হক এমপি - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

জামায়াত নেতা তাহের চৌদ্দগ্রামে সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছিল – মুজিবুল হক এমপি

  • প্রকাশিতঃ সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৩৪৬ বার পঠিত

 

দৈনিক কুমিল্লা রিপোর্ট ।।

কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর সাবেক এমপি সৈয়দ আবদুল্লাহ তাহের সন্ত্রাসীর রাজনীতি কায়েম করেছিল। জামায়াত নেতা তাহের তার দুপাশে সবসময় দুজন সন্ত্রাসী রাখতো। ডানপাশে যাকে রাখতো তার নাম ছিল মুনাইয়া আর বাপাশে যে ছিল তার নাম ছিল মুতাইয়া। তারা এতটাই দুর্ধর্ষ ছিল তাদের কারণে সাধারণ মানুষ অতংকে থাকতো। বিএনপি জামাতের আমলে তারা দু জনই র‍্যাবের ক্রসফায়ারে নিহত হয়।

সোমবার ( ২৯ মে) সন্ধ্যায় জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী হাইস্কুল মাঠে জনসভায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌদ্দগ্রামের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক মুজিব এমপি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশের উন্নয়নের জন্য এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে আওয়ামী লীগকে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানাতে হবে। শেখ হাসিনার আমলে দেশ সবসময় ভাল থাকে। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, কুমিল্লা দক্ষণ জেলার সাংগঠনিক সম্পাদক রুপম মজুমদার, ফেনীর জেলার পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, ফেনী জেলা আ যুব লীগের সভাপতি রতন, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জি.এম. মীর হোসেন মীরু, উপজেলা আ’লীগের,গুণবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল, সাবেক রেলপথ মন্ত্রীর একান্ত সচীব মো.জুয়েল,  সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD