1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় যাত্রীবেশে বাসে উঠে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ২ যুবককে আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় যাত্রীবেশে বাসে উঠে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ২ যুবককে আটক

  • প্রকাশিতঃ সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৩২০ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লায় যাত্রীবেশে বাস উঠে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় দুই যুবককে আটক করেছে পুলিশ। কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রাবেয়া ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-মোহাম্মদ রুবেল (২৭) ও মোহাম্মদ আলামিন (৩১)। এসময় আরেক ছিনতাইকারী মোহাম্মদ শিশির (৩৫) পালিয়ে যান।

এ তথ্য সোমবার (২৯ মে) সকালে হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার রাতে ঢাকা থেকে কুমিল্লার হোমনা উপজেলাগামী একটি বাসে মদনপুর থেকে যাত্রীবেশে তিন যুবক ওঠেন। একপর্যায়ে তারা বাসের চালক, হেলপার ও সুপারভাইজারকে লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে ভবেরচর এলাকায় নেমে যেতে চাইলে বাসের যাত্রীরা রুবেল ও আলামিনকে আটক করেন। এসময় শিশির গাড়ি থেকে নেমে পালিয়ে যান।

এসপি রহমত উল্লাহ বলেন, পরে ৯৯৯-এ ফোন পেয়ে দাউদকান্দি হাইওয়ে থানার টহল দল রাবেয়া ফিলিং স্টেশনের সামনে বাসটি থামিয়ে ওই দুইজনকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নিতে তাদের দাউদকান্দি মডেল থানায় পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD