1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসে ট্রাকের ধাক্কা, নিহত ২, আহত ৮ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসে ট্রাকের ধাক্কা, নিহত ২, আহত ৮

  • প্রকাশিতঃ রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৪০৭ বার পঠিত

 

শামীম রায়হান॥কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ৮ জন।

রবিবার (২৮ মে) সকাল ৯ টায় উপজেলার শহীদনগর এম এ জলিল উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ভবানীপুর গ্রামের মৃত চুন্নু মিয়ার ছেলে বাদশা মিয়া (৬৫) ও দাউদকান্দি উপজেলা কেতুন্দিয়া গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে মোঃ দুলাল মিয়া বেপারী (৫০)।

আহতরা হলেন- রাবেয়া আক্তার (৩৫) তার ছয় বছরের শিশু মাহিন, পারভীন আক্তার (৪০), মোজাম্মেল হোসেন (৪২), বাবু (৩৫), সোহাগ মিয়া (২৩), রমজান আলী (১৯) ও ইসরাত (২৭)।আহত গুরুত্বর ৭ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় প্রেরন করা হলেও বাকী ১ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দাউদকান্দিগামী স্থানীয় যাত্রী পরিবহনের একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ- ১৩-২০৩০) ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শহীদনগর এম এ জলিল উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তার পাশে গাড়ি থামিয়ে যাত্রী নামাচ্ছিল। এ সময় হঠাৎ পেছন থেকে দ্রতগতির একটি ট্রাক ( ঢাকা মেট্রো -ট-১৬-৪৪৬৪) নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়।এ সময় মাইক্রোবাসে থাকা যাত্রী বাদশা মিয়া ও দুলাল বেপারী গাড়ির নীচে চাপা পড়ে ঘটনারস্থলেই নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও দাউদকান্দি ফায়ার সার্ভিসের একটি দল নিহতদের মরদেহ উদ্ধার করে। দাউদকান্দি হাইওয়ে পুলিশ দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম বলেন, সড়ক দূর্ঘটনায় নিহত দুইজনের লাশ পুলিশ হেফাজতে রয়েছে।দূর্ঘটনা কবলিত গাড়ি দুটিও উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে ঘাতক ট্রাক চালক পলাতক।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD