1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নিসচা' দেবীদ্বার উপজেলার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত  - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নিসচা’ দেবীদ্বার উপজেলার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

  • প্রকাশিতঃ শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৩৫০ বার পঠিত

শফিউল আলম রাজীব:

‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ দেবীদ্বার উপজেলার নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে দেবীদ্বার উপজেলা সদরের স্থানীয় একটি রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।

‘নিরাপদ সড়ক চাই’ দেবীদ্বার উপজেলা কমিটির উপদেষ্টা আব্দুল মজিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হোসাইনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘নিরাপদ সড়ক চাই’ কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন, প্রধান আলোচক ছিলেন রোটারিয়ান কাজী জাকির হোসেন।

বিষেশ অতিথি ছিলেন, ‘নিরাপদ সড়ক চাই’ কুমিল্লা জেলার সহ-সভাপতি কাজী জহিরুল আশরাফ রিকর, এ্যাডভোকেট আব্দুল কাদের তাহের, শিক্ষক শিখা রানী দত্ত, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শফিউল আলম রাজীব।

এসময় অতিথিরা ‘নিরাপদ সড়ক চাই’ দেবীদ্বার উপজেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি আব্দুল হক সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহমুদুল হোসাইন, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষনা বিষয়ক সম্পাদক মাকসুদুর রহমানসহ অন্যান্য সদস্যদের তাদের সাংগঠনিক পরিচয় পত্র প্রধান করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD