1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা শিক্ষাবোর্ডের আয়োজনে আন্তঃকলেজ ব্যাডমিন্টন প্রতিযোগিতা- ২০২৩ উদ্বোধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা শিক্ষাবোর্ডের আয়োজনে আন্তঃকলেজ ব্যাডমিন্টন প্রতিযোগিতা- ২০২৩ উদ্বোধন

  • প্রকাশিতঃ শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৩৫৫ বার পঠিত

নেকবর হোসেন:

‘সুস্থ্য দেহে সুন্দর চান,গড়ে তোলে ক্রীড়াঙ্গন’ স্লোগানে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড আয়োজিত আন্তঃকলেজ ব্যাডমিন্টন প্রতিযোগিতা- ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ মে) নগরীর জিমনেসিয়ামে আন্তঃকলেজ ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের।

উদ্বোধনকালে তিনি বলেন, শিক্ষা আমাকে জ্ঞানীর পাশাপাশি আমার আচার-আচরন নৈতিকতা সুন্দরভাবে গড়ে তুলে। শিক্ষার সাথে দক্ষতা অর্জন করব। যারা এখানে আছেন সবাই খেলার বেড ধরতে জানি।এই ধরাটা কিন্তু দক্ষতা না।এটা আমাকে পরিচিত করতে পারবে। জীবনে যদি তুমি সামনে এগুতো চাও তাহলে তোমাকে দক্ষতা অর্জন করতে হবে। দক্ষতা অর্জন করতে পারলে তুমি তোমার পরিবার ও দেশকে বিশ্বের দরবারে রিপ্রেজেনটেটিভ করতে পারবা।

তিনি আরও বলেন, একজন সাকিব আল হাসানকে সারা বাংলাদেশ চিনে। সে সম্পদ দেশের সম্পদ।তার মতো তোমাদেরকে গড়ে উঠতে হবে। রক্ত দিয়ে এই দেশ পেয়েছি। তাই দেশকে ফুলে-ফলে সুসজ্জিত করব।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ২০৪১ সালে দেশকে স্মার্ট বাংলাদেশে পরিনত করবে। আমি বলবো তোমাদের হাত ধরে শিক্ষা, গবেষনা, দক্ষতা অর্জনে গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ।

উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জহিরুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর নুর মোহাম্মাদ, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নাজমুল আহসান ফারুক রোমন, উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের উপ-সচিব (একাডেমি) ও ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ সাফায়েত মিয়া।

অনুষ্ঠানটিতে মনোমুগ্ধকর উপস্থাপনায় ছিলেন আবুল হাসনাত বাবুল, বদরুল হুদা জেনু।

একই দিনে বিকেলের পর্বে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জহিরুল ইসলাম পাটোয়ারী, উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের উপ-সচিব (একাডেমি) ও ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ সাফায়েত মিয়া।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD