1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৩২০ বার পঠিত

 

শফিউল আলম রাজীব

কুমিল্লার দেবীদ্বারে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র কর্তৃক মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ৭ বছর বয়সী এক শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ওই ছাত্রকে আটক করে থানা পুলিশ। মঙ্গলবার (২৩ মে) আটককৃত ওই ছাত্রকে কুমিল্লা ৪ নং ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। ঘটনাটি ঘটে গত ১৯ মে দেবীদ্বার পৌর এলাকায় ভূষণা গ্রামে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ মে শুক্রবার সকাল সাড়ে ১১টায় নিজ বাড়ির পুকুরপাড়ের নির্জন জায়গায় মাদ্রাসা পড়ুয়া দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করে মো. মহিউদ্দিন নামের এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র। ধর্ষণের পর শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি এসে তার মাকে ঘটনাটি জানালে স্থানীয়দের সহযোগীতায় দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে যায়। পরবর্তীতে পুলিশ গত ২১ মে সংবাদ পেয়ে ভিক্টিমসহ তার পরিবারের লোকদের থানায় ডেকে নিলে ভিক্টিমের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মহিউদ্দিনকে একমাত্র আসামী করে মামলা দায়ের করেন, মামলা নং- ২৬ । মামলার পর গত ২২ মে (রোববার) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভিক্টিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন কর হয় এবং কুমিল্লার ৪ নং ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে আদালতের বিচারক মো. ওমর ফারুক ২২ ধারায় ভিক্টিমের জবানবন্ধি রেকর্ড করেন।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে ২২ মে (সোমবার) রাতে পুলিশ অভিযান চালিয়ে ঢাকা থেকে অভিযুক্ত মো. মহিউদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসেন এবং গতকাল মঙ্গলবার (২৩ মে)আটককৃত ওই ছাত্রকে কুমিল্লা ৪ নং ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক অভিযুক্তকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।

অভিযুক্ত মো. মহিউদ্দিন(২১) ভূষণা গ্রামের মো. নজরুল ইসলামের পুত্র। সে ঢাকা সাউথ ইষ্ট ইউনিভার্সিটির ছাত্র এবং ভিক্টিম স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।

এ ব্যাপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. খাদেমুল বাহার বিন আবেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই ঘটনায় ভিক্টিমের বাবা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত মহিউদ্দিনকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার পূর্বক আজ (২৩ মে) কোর্ট হাজতে চালান করা হয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD