1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৩৫১ বার পঠিত

শামীম রায়হান॥

কুমিল্লার দাউদকান্দিতে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

জানা যায়, সোমবার(২২ মে) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের আমিরাবাদ এলাকায় মোঃ ইয়াসিন আরাফাত (২৬) নামের ওই ছাত্রলীগ নেতাকে কুপিয়ে মারাত্মক আহত করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান আসাদ।

দুর্বৃত্তরা তাকে কুপিয়ে চলে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত ৮ টায় দাউদকান্দির গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে যায়।

জরুরী বিভাগের চিকিসৎক ডাঃ আসিফ রহমান জানান, রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় প্রেরণ করা হয়।

মোঃ ইয়াসিন আরাফাত গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারী ডিগ্রী কলেজের ছাত্রলীগ নেতা এবং গৌরীপুর পেন্নাই গ্রামের মিজানুর রহমান ছেলে।

গৌরীপুর পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ(ওসি) মো. আসাদুজ্জামান আসাদ বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD