1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় অজ্ঞান পার্টির সাত সদস্য গ্রেপ্তার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় অজ্ঞান পার্টির সাত সদস্য গ্রেপ্তার

  • প্রকাশিতঃ সোমবার, ২২ মে, ২০২৩
  • ৪৮০ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লায় আন্তঃজেলা অজ্ঞানপার্টির সক্রিয় সাত সদস্যকে গ্রেপ্তার করেছে লাকসাম থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে তিনটি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে।

রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার চান্দিনা থানার মাধাইয়া, মুরাদনগর থানার নলুয়া চৌমুহনীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- চক্রটির দলনেতা মো. শাহজাহান (২৬), সদস্য মিজানুর রহমান (৩১), নুর ইসলাম (২৪), মো. মিজান (২৩), মো. হানিফ (৩২), শিপন মিয়া (২৩), মো. সুমন আহমেদ (২৫)।

সোমবার সাংবাদিকদের এই তথ্য জানান কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) খন্দকার আশফাকুজ্জামান।

তিনি জানান, কুমিল্লার বিভিন্ন উপজেলা, চট্টগ্রাম, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় দীর্ঘদিন থেকে বিভিন্ন কৌশলে তারা খাবারে বিষ দিয়ে মিশুক, অটোরিকশা চালকদের অচেতন করে সব চুরি করতো। গোপন খবরে ছয় জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে মিশুক গাড়িসহ মোবাইল উদ্ধার করা হয়। পাশাপাশি বিভিন্ন উপজেলা থেকে একই কায়দায় চোরাই আরও দুটি মিশুক গাড়ি উদ্ধার করে পুলিশ।

আশফাকুজ্জামান জানান, একটি চুরির সূত্র ধরে শাহজাহানকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে চক্রে অন্তত ১০ সক্রিয় সদস্য আছে বলে জানা যায়। তাদের বিরুদ্ধে লাকসাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD