1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
মুরাদনগরে স্মার্ট ভূমিসেবা সপ্তাহ’র শুভ উদ্বোধন - Dainik Cumilla
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
লাকসামে পাঁচটি চোরাই ছাগলসহ ২ চোর আটক কুমিল্লার দেবীদ্বারে ৬ হাজার পিস আতশবাজিসহ পাচারকারী আটক দাউদকান্দিতে বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ কুমিল্লার দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা’-ছেলের হাসপাতালে বাবা- মা মুরাদনগরে গলাকাটা যুবকের লাশ উদ্ধার দেবীদ্বারে দেয়াল চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা কুমিল্লায় বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত চৌদ্দগ্রামে নববর্ষ উপলক্ষে আলকরা ইউপি’র চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গণসংযোগ ও মিষ্টান্ন বিতরণ বর্ণিল আয়োজনে কুবিতে পহেলা বৈশাখ উদযাপন কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে ৭ জন নিহত, আহত ৬ জন

মুরাদনগরে স্মার্ট ভূমিসেবা সপ্তাহ’র শুভ উদ্বোধন

  • প্রকাশিতঃ সোমবার, ২২ মে, ২০২৩
  • ২৯৫ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর :

জনসাধারণের মধ্যে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভূমিসেবা সপ্তাহ এর শুভ উদ্বোধন করা হয়েছে। পরে এ বিষয়ে একটি আলোচনা সভার আয়োজন করেন উপজেলা ভূমি অফিস।

সোমবার সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে বেলুন উড়িয়ে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দীন ভূঞা জনী।

বাঙ্গরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হুদা।

এ সময় ভূমিসেবার বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা প্রকৌশলী রায়হানুল আলম চৌধূরী, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধূরী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী, মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ, সহ-সভাপতি বেলাল উদ্দিন আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম শারফিন শাহ্, বাঙ্গরা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেন ।

এসময় উপজেলা স্কআউটএর সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদসহ সকল উপ-সহকারী ভূমি কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ৬ জন ভূমিহীন ও গৃহহীনকে নামজারিসহ সকল কাগজপত্র বুঝিয়ে দেয়া হয়। এ ভূমিসেবা চলবে ২২মে থেকে আগামী ২৮মে পর্যন্ত।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD