1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ কার্যক্রমের উদ্বোধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ কার্যক্রমের উদ্বোধন

  • প্রকাশিতঃ সোমবার, ২২ মে, ২০২৩
  • ৫৪১ বার পঠিত

শামীম রায়হান॥

স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দিতে সেবা সপ্তাহ ২০২৩ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২২ মে) সকালে উপজেলা ভূমি অফিসে ফিতা কেটে ও কেক কাটার মধ্য দিয়ে এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান। এ সময় তাঁর সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান। নির্বাহী কর্মকর্তা সবাইকে সময় মত ভূমিকর পরিশোধ করার জন্য আহবান জানান। তিনি আরো বলেন,ভূমি মালিকরা ভূমি সংক্রান্ত সব সেবা অনলাইনে গ্রহন করতে পারবেন। ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারের সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করাই এবারের ভূমি সেবা সপ্তাহের মূল লক্ষ্য। এছাড়া, ভূমিসেবা সপ্তাহকালীন বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে বেশকিছু ভূমিসেবা প্রদান করা হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম,উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জেবুন নেচ্ছা জেবু ও সাধারন সম্পাদক লায়লা হাসানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD