1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার লাকসামে স্কুলশিক্ষকের ট্রেনে কাটা মরদেহ উদ্ধার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার লাকসামে স্কুলশিক্ষকের ট্রেনে কাটা মরদেহ উদ্ধার

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ৪৭০ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লার লাকসামে রেললাইনের ওপর থেকে এক স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে লাকসাম পৌরসভার রেলগেইট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানিয়েছে, চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রৌশন বিনতে শফিক নামের ওই শিক্ষক আত্মহত্যা করেন। ৪৪ বছর বয়সী রৌশন লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেন লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ। তিনি বলেন, যেহেতু ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন, তাই এ দূর্ঘটনার তদন্ত করবে রেলওয়ে পুলিশ।
স্থানীয়দের বরাতে লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন খন্দকার বলেন,নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটির সামনে ওই শিক্ষক ঝাঁপ দেন। এত ঘটনাস্থলেই কাটা পড়ে তিনি নিহত হন।
প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। তবে তদন্ত শেষ হওয়ার আগে বিষয়টি নিয়ে স্পষ্ট করে কিছু বলতে পারব না।’
ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD