1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃ'ত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃ’ত্যু

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ৩৫৩ বার পঠিত

চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃ’ত্যু

নেকবর হোসেন

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আমিনুল ইসলাম(৩৩) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শ্রীপুর ইউনিয়নের নারচর গ্রামের সলিমুল্লাহর পুত্র। বুধবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক জিয়া উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নারচর গ্রামের মাস্টার জাহাঙ্গীর হোসেনের নির্মাণাধীন ভবনে বুধবার দুপুরে রড কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় নির্মাণ শ্রমিক আমিনুল ইসলাম। বিষয়টি টের পেয়ে অন্যান্য শ্রমিকরা আমিনুল ইসলামকে কাশিনগর বাজারে ফার্স্ট এইড ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নির্মাণাধীন ভবনের কন্ট্রাক্টর নুরুল হক বলেন, ওই ভবনের বুধবার দুপুরে আমার ছেলে ইউনুছ ও আমিনুল ইসলাম একসাথে রড কাটছিল। হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টে আমার ছেলে লাফ দিয়ে বেঁচে যায়। কিন্তু আমিনুল ইসলাম তাৎক্ষণিক গুরুতর আহত হয়। পরে একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে’।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক জিয়া উদ্দিন বলেন,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমিনুল ইসলামের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য অনুমতি দেয়া হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD