1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ভোক্তা অ‌ধিকার বি‌রোধী নানা কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে নগরীর ৩ প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ভোক্তা অ‌ধিকার বি‌রোধী নানা কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে নগরীর ৩ প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা

  • প্রকাশিতঃ বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৩২৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

আজ ১৭ মে বুধবার জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে নগরীর রাজগঞ্জ বাজার এলাকায় অনু‌মোদনহীন কস‌মে‌টিকস এর ওপর বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হয়ে‌ছে। এ সময় অনু‌মোদনহীন ও নি‌ষিদ্ধ পা‌কিস্তানী রং ফর্সাকারী ক্রিম বিক্রয়ের অ‌ভি‌যো‌গে মেসার্স মা এন্টারপ্রাইজ‌কে ২০ হাজার টাকা জ‌রিমানা করা হয় ও অনু‌মোদনহীন নিষিদ্ধ ৫৮ পিচ পা‌কিস্তানী ক্রিম জব্দ ক‌রে স্প‌টে ধ্বংস করা হয়। অনু‌মোদনহীন পণ‌্য বি‌ক্রির অ‌ভিযো‌গে মেসার্স রাজু স্টোর‌কে ১০ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং আমদা‌নিকার‌কের স্টিকারবিহীন বি‌দেশী চক‌লেট বিক্রয় করায় মেসার্স আন নূর সুইটস এন্ড বেকা‌রি‌কে ৩ হাজার টাকা জ‌রিমানাসহ আজ ভোক্তা অ‌ধিকার বি‌রোধী নানা কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে ৩ প্রতিষ্ঠান‌কে ৩৩ হাজার টাকা জ‌রিমানা করা হয়। অ‌ভিযা‌নে অন‌্যদের সতর্ক করা হয়। বেলা ১১টা থে‌কে সহকার‌ী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ তদার‌কি অ‌ভিযা‌নে ক‌্যাব কু‌মিল্লার প্রতি‌নি‌ধি অ‌্যাড‌ভো‌কেট মারুফ, রাজগঞ্জ বাজার ব‌্যবসায়ী স‌মি‌তির নেতৃবৃন্দ ও জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD