1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে ১২০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি আটক; পিকআপ গাড়ী জব্দ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে ১২০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি আটক; পিকআপ গাড়ী জব্দ

  • প্রকাশিতঃ বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৩৫৭ বার পঠিত

মোঃ মোশাররফ হোসেন মনির, মুরাদনগর :

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় ১২০বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান গাড়ী জব্দ করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের টনকী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারিরা হল নারায়নগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার কুতুবপুর ইউনিয়নের শরীফবাগ গ্রামের মৃত হাবীব মিয়ার ছেলে বাবুল মিয়া(৩৭), একই গ্রামের মৃত আলী মিয়ার ছেলে জামাল মিয়া(৫৫)।

পুলিশ সুত্রে জানা যায়, বাঙ্গরা বাজার থানার এসআই আবদুল করিমের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের টনকী এলাকায় অস্থায়ী চেকপোষ্ট করে যানবাহনে তল্লাশি অভিযান চলাকালে একটি পিকআপ গাড়ীকে থামার জন্য সিগন্যাল দেয়। এসময় পুলিশের জিজ্ঞাসাবাদে গাড়ীর চালক ও হেলপার অসংলগ্ন কথাবার্তা বলে। তাদের আচরন সন্দেহজনক হওয়ায় পুলিশ পিকআপ গাড়ীটি তল্লাশী করে। পরে কেবিনের দুই পাশে বিশেষ কায়দায় বক্সের ভিতর রক্ষিত ১২০বোতল ফেন্সিডিল উদ্ধারসহ চালক ও হেলপারকে আটক করে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ ‘ঢাকা মেট্রো-ন-১১-৩২২১’ নম্বরের গাড়ীটি জব্দ করা হয়।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, আটককৃদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD