1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
গাছ থেকে পড়ে গুরুতর আহত কুবি শিক্ষার্থী - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

গাছ থেকে পড়ে গুরুতর আহত কুবি শিক্ষার্থী

  • প্রকাশিতঃ রবিবার, ১৪ মে, ২০২৩
  • ৩৫৪ বার পঠিত

কুবি প্রতিনিধি:

তাল গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থী। রবিবার (১৪ মে) সকাল ১১ টার দিকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের পাশে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম দিনেশ বসু চাকমা। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। থাকেন কাজী নজরুল ইসলাম হলে। বর্তমানে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল ১১ টার দিকে ধীরেন্দ্রনাথ দত্ত হলের পাশ থেকে তাল সংগ্রহ করতে গাছে উঠেছিল দীনেশ বসু চাকমা। যখন গাছের চূড়ায় পৌঁছায় দিনেশ তখন শক্তি হারিয়ে হাত-পা ছেড়ে দিয়ে নিচে পড়ে যায়। পরে ওনার সঙ্গীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। তিনি কোমরে এবং মাথায় ব্যথা পেয়েছেন এমনটা বলছিলেন ওনার সহপাঠীরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত দিনেশকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার ট্রমা হসপিটালে পাঠানো হয়েছে। কর্তব্যরত চিকিৎসক এক্স রে, সিটি স্ক্যান পরীক্ষা করছেন বলে জানা যায়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD