1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার হোমনা থেকে শিশু চুরি, ৯ ঘণ্টা পর উদ্ধার চট্টগ্রামে - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার হোমনা থেকে শিশু চুরি, ৯ ঘণ্টা পর উদ্ধার চট্টগ্রামে

  • প্রকাশিতঃ রবিবার, ১৪ মে, ২০২৩
  • ৪৮০ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মিনহাজ নামের ৭ মাসের এক শিশু চুরির ৯ ঘণ্টা পর চট্টগ্রাম নগরী থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাহমুদা আক্তার (৩০) নামে এক নারীকে আটক করা হয়েছে।

গতকাল (১৩ মে) রাত ৮টায় চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। শিশু মিনহাজ উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। আটক মাহমুদা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শাহপুর গ্রামের সিদ্দিক মিয়ার মেয়ে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, শনিবার সকালে রামকৃষ্ণপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী শিউলী আক্তার ছেলেকে সঙ্গে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। বেলা ১১টার দিকে কৌশলে মাহমুদা আক্তার শিশু মিনহাজকে কোলে নেন। এক পর্যায়ে তাকে নিয়ে পালিয়ে যান। শিউলী আক্তার ছেলেকে না দেখে পুলিশকে জানান।

ওসি আরও বলেন, ঘটনার বিস্তারিত জানার পর তথ্য প্রযুক্তির সহায়তায় রাত ৮টায় চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD