1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
গুজব মোকাবেলা ও উন্নয়নের কথা প্রচারের কুমিল্লা মহানগর আ.লীগ কার্যালয়ে ‘স্মার্ট কর্নার’ স্থাপন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

গুজব মোকাবেলা ও উন্নয়নের কথা প্রচারের কুমিল্লা মহানগর আ.লীগ কার্যালয়ে ‘স্মার্ট কর্নার’ স্থাপন

  • প্রকাশিতঃ শনিবার, ১৩ মে, ২০২৩
  • ৩৪২ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্নার স্থাপন করা হয়েছে। গুজব মোকাবেলা ও বাংলাদেশের উন্নয়নের কথা প্রচারে এই স্মার্ট কর্নার স্থাপন করা হয়। শনিবার ( ১৩ মে ) দুপুরে আনুষ্ঠানিক ভাবে স্মার্ট কর্নারের উদ্ভোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক কবির বিন আনোয়ার ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এর আগে স্মার্ট কর্ণার উদ্ভোধন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার।

আলোচনায় অয়শ নিয়ে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক কবির বিন আনোয়া বলেন, স্মার্ট দেশের জন্য দরকার স্মার্ট সরকার। আর সরকার যেহেতু দলীয় তাই একটি স্মার্ট সরকারকে সহায়তা করতে দরকার স্মার্ট দল। সেই উদ্দেশ্য থেকে স্মার্ট কর্নার স্থাপনের মাধ্যমে স্মার্ট দলে রূপান্তরের কার্যক্রম শুরু হয়েছে।

তিনি আরো বলেন, স্মার্ট কর্নার কার্যক্রমে প্রতিটি সেন্টারের জন্য কেন্দ্র থেকে কম্পিউটার, প্রিন্টার, ওয়াইফাই, ওয়েবক্যাম ইত্যাদি প্রযুক্তি যন্ত্রাদি সরবরাহ করা হবে। সেই সঙ্গে প্রতিটি সেন্টারে ৪ জন কর্মীকে প্রাথমিকভাবে প্রশিক্ষণ এবং পরবর্তী পর্যায়ে সকলকে প্রশিক্ষণ দেওয়া হবে। সারা দেশে আওয়ামী লীগের ৭৮ ইউনিটে এই স্মার্ট কর্নার স্থাপন করা হবে। এই স্মার্ট কর্নার থেকেই গুজব মোকাবেলা এবং সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচারের পাশাপাশি নেতাকর্মীদের ডাটাবেজ তৈরির কাজ করা হবে বলেও জানান তিনি।

আলোচনাসভা শেষে আওয়ামী লীগ কার্যালয়ে স্থাপনকৃত স্মার্ট কর্নারের পরিদর্শন করেন কবির বিন আনোয়ার।

এ সময় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডাক্তার তাহসিন বাহার সুচনাসহ বিভিন্ন নেতৃবৃন্দ, ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ, নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD