1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুজিবুল হককে নিয়ে কেউ কটুক্তি করলে চৌদ্দগ্রাম থেকে অবাঞ্চিত করা হবে - ভার্ড কামাল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুজিবুল হককে নিয়ে কেউ কটুক্তি করলে চৌদ্দগ্রাম থেকে অবাঞ্চিত করা হবে – ভার্ড কামাল

  • প্রকাশিতঃ শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ৩২৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার ।।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে লালিত ও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন বাংলাদেশ আওয়ামী লীগের কুমিল্ল দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক ও সাবেক হুইপ এবং সাবেক ধর্ম ও রেলপথ মন্ত্রী মো. মজিবুল হক মুজিবকে নিয়ে কেউ কটুক্তি করলে তাকে চৌদ্দগ্রাম এ অবাঞ্চিত করা হবে। চৌদ্দগ্রাম আওয়ামী লীগ, ছাত্রলীগ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ তৃণমূল পর্যায়ে সংগঠনকে একত্রিত করে ঐক্যবদ্ধ রাখতে মো. মজিবুল হক মুজিব এমপির গুরুত্ব অনস্বীকার্য। চৌদ্দগ্রাম আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীদের যেকোনো বিপদাপদে মুজিবুল হক মুজিব এমপি ঝাঁপিয়ে পড়েন চৌদ্দগ্রামের রাস্তা ঘাট ব্রিজ কালভার্ট স্কুল কলেজ মাদ্রাসা সহ বিভিন্ন জন মুজিবুল হক মুজিব এমপির কোন বিকল্প নেই কিন্তু বর্তমানে কতিপয় পথভ্রষ্ট লোক যারা মুজিবুল হক মুজিব এমপির সমালোচনা পর সমালোচনা করছেন আমাকে চৌদ্দগ্রামে যখন জামায়াতের ত্রাস ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ তাহের রাজত্ব করেছেন চৌদ্দগ্রাম এ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে মিটিয়ে দেয়ার চিন্তা করেছেন ঠিক তখনই মুজিবুল হক মুজিব এমপি চৌদ্দগ্রাম আওয়ামী লীগের কান্ডারী হয়ে চট্টগ্রামকে জামাত-শিবিরমুক্ত করেছেন। বর্তমানে জামাত-শিবিরের কিছু অনুসারে চট্টগ্রামের এমপি মুজিবুল হকের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই মুজিবুল হককে নিয়ে কটুক্তি করলে চৌদ্দগ্রাম এ তার স্থান হবে না। এই ত্যাগী নেতা আওয়ামী লীগের দুঃসময় থেকে শুরু করে এখন পর্যন্ত বঙ্গবন্ধু আদর্শের সৈনিক ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হয়ে মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। চৌদ্দগ্রাম এর কাশিনগর ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের এক বিশাল পথসভায় চৌদ্দগ্রাম জেলা পরিষদ সদস্য স্থানীয় আওয়ামী লীগ নেতা একরামুল হক কামাল (ভার্ড কামাল) এসব কথা বলেন ।

৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবদুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আাওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক হুইপ এবং ধর্ম ও রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সোবহান ভূইয়া,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবি এম বাহার,কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আবু তাহের,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আক্তার হোসেন পাটোয়ারী।কাশিনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবুল হাসেম,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জি এম জাহিদ হোসেন টিপু,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম,কামরুল হাসান মুরাদ,কামরুল আলম মোল্লা,জেলা পরিষদ সদস্য এমরানুল হক কামাল,কাশিনগর ইউনিয়ন চেয়ারম্যান মোশাররফ হোসেন,কালিকাপুর ইউনিয়ন চেয়ারম্যান ভিপি মাহবুব মজুমদার,মুন্সিরহাট ইউনিয়ন চেয়ারম্যান মাহফুজ আলম,উজিরপুর ইউনিয়ন চেয়ারম্যান নাইমুল রহমান মাসুম,চৌয়ারা ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সোহাগ,ঘোলপাশা ইউনিয়ন চেয়ারম্যান একে খোকন,বাতিসা ইউনিয়ন চেয়ারম্যান ফখরুল ইসলাম ফরহাদ,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার,কাশিনগর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি মোখলেসুর রহমান,কুমিল্লা দক্ষিন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল,দক্ষিন জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন-সাধারন সম্পাদক জসিম উদ্দিন,উপজেলা শ্রমিকলীগের সভাপতি আরশ মজুমদার,কাশিনগর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি এনামুল হক হাজারী,উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ সাধারণ সম্পাদক কাউছার হানিফ প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD