1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে রাস্তা বন্ধ করে চাঁদা দাবী; এসএসসি পরিক্ষার্থীসহ ১৫০ পরিবার জিম্মি; এলাকাবাসীর মানববন্ধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারে রাস্তা বন্ধ করে চাঁদা দাবী; এসএসসি পরিক্ষার্থীসহ ১৫০ পরিবার জিম্মি; এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ৩২৮ বার পঠিত

শফিউল আলম রাজীব:

কুমিল্লার দেবীদ্বারে ৫০ বছরের চলাচলের রাস্তা বন্ধ করে চাঁদা দাবী, জোরপূর্বক রাতের আধারে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রিসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত চিহিৃত মাদক ব্যবসায়ী জহিরকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল ১১টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার ভিংলাবাড়ি এলাকায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ী গ্রামের জহির একজন চিহিৃত মাদক ব্যবসায়ী। সে ৫০ বছরের পুরাতন সরকার বাড়ির প্রায় ১৫০ পরিবারের চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে পরিবার প্রতি ১০ হাজার টাকা চাঁদা দাবী করছে। চাঁদা না দেওয়ায় ওই রাস্তা কাউকে ব্যবহার করতে দিচ্ছেনা। প্রতিবাদ করলে দা, লাঠি, রড নিয়ে ধাওয়া করে। রাস্তা বন্ধ করে দেয়ায় স্কুল, কলেজ, মাদ্রাসার প্রায় ৩৫ শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া আসা একবারে বন্ধের পথে। ২ জন ছেলে ও ২ জন মেয়েসহ ৪ এসএসসি পরীক্ষার্থী বিকল্প পথে কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিচ্ছেন।

বক্তারা আরও বলেন, জহির জোরপূর্বক রাতের আঁধারে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করে, এ বিষয়ে তাকে কিছু জিজ্ঞাসা করলে মারধরের শিকার হতে হয় এবং মিথ্যা মামলায় হয়রানি হতে হয়। শুধু তাই নয়, এলাকায় চুরি, ধর্ষণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের নেতৃত্ব দিয়ে আসছে এই চিহ্নিত মাদক ব্যবসায়ী জহির। তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। মানববন্ধনে প্রায় দুই শতাধিক নারী-পুরুষ অংশ নিয়ে জহিরকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

এ ব্যপারে অভিযুক্ত ভিংলাবাড়ি গ্রামের মতিন সরকারের পুত্র মো. জহির সরকারের বাড়িতে গিয়ে এবং মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। মানববন্ধনে বক্তব্য রাখেন, বশির সরকার, হারুনুর রশিদ সরকার, কাদের সরকার, নিরু সরকার ও হেলেনা আক্তার প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD