1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
রুশ সেনারা চলে যাওয়ার পর মিলল কয়েকশ লাশ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

রুশ সেনারা চলে যাওয়ার পর মিলল কয়েকশ লাশ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৯৮৫ বার পঠিত

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ থেকে সেপ্টেম্বরে পিছু হটতে বাধ্য হয় রুশ সেনারা। ওই সময় খারকিভে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন। তাদের তড়িৎ গতির আক্রমণে রুশ সেনারা টিকতে পারেনি। ফলে তারা লুহানেস্কের দিকে পিছিয়ে যায়।

রুশ সেনারা খারকিভ ছাড়ার পরই শোনা যাচ্ছিল সেখানে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা।

খারকিভ পুলিশের কর্মকর্তা সেরহি বোলভিনোভ বৃহস্পতিবার এক অনলাইন ব্রিফিংয়ে জানিয়েছেন, রুশ সেনারা চলে যাওয়ার পর খারকিভ থেকে ৫৩৪ জন বেসামরিক নাগরিকের লাশ পেয়েছেন তারা। যার মধ্যে রয়েছে ১৯টি শিশু।

পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন, শুধুমাত্র ইজিয়ামেই ৪৪৭টি লাশ পেয়েছেন তারা। তিনি আরও জানিয়েছেন, তদন্ত কর্মকর্তারা ২২টি টর্চার সেলের সন্ধান পেয়েছেন।

এদিকে বর্তমানে পুরো খারকিভের নিয়ন্ত্রণ ইউক্রেনের সেনাদের হাতে রয়েছে। সেপ্টেম্বরের শুরুতে হামলা চালানো শুরুর পর মাত্র সাতদিনের ব্যবধানে বিশালাকার এই অঞ্চলটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিতে সমর্থ হয় ইউক্রেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD