1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সম্মেলনের ১১ মাস পর দেবীদ্বারে আ'লীগের এলাহাবাদ ইউনিউনের কমিটি অনুমোদন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

সম্মেলনের ১১ মাস পর দেবীদ্বারে আ’লীগের এলাহাবাদ ইউনিউনের কমিটি অনুমোদন

  • প্রকাশিতঃ সোমবার, ৮ মে, ২০২৩
  • ৩৬৮ বার পঠিত

শফিউল আলম রাজীব,স্টাফ রিপোর্টার
দেবীদ্বার

কুমিল্লার দেবীদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার উপজেলা আওয়ামী লীগের প্রথম কার্যনির্বাহী কমিটির সভায় সাবেক চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম সরকারকে সভাপতি ও মোঃ আক্তারুজ্জামান স্বপনকে সাধারণ সম্পাদক করে সম্মেলনের দীর্ঘ ১১ মাস পর পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হলো।

এর আগে গত বছরের ২৮শে জুন এলাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। কিন্তু নেতৃত্বের দ্বন্দ্বের কারনে সম্মেলন স্থলে কমিটি ঘোষণা না করে জেলা ও উপজেলা আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত ৬ সদস্যের টিম যাচাই বাছাই শেষে কমিটি ঘোষণার দায়িত্ব নেন। যার কারনে দীর্ঘ ১১ মাস ওই কমিটি ঘোষনা আটকে থাকে।
শনিবার (৬ মে) কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টারের দেবীদ্বারস্থ রাজনৈতিক কার্যালয়ে দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংগঠনিক এজেন্ডায় এলাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের জন্য প্রস্তাবনা উঠলে, সর্ব সম্মতিক্রমে মোঃ সিরাজুল ইসলাম সরকারকে সভাপতি ও মোঃ আক্তারুজ্জামান স্বপনকে সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন শেষে তা সভার কার্য বিবরনীতে অন্তর্ভুক্ত করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলো- সহ সভাপতি অধ্যাপক মোঃ আব্দুল হান্নান ভূইয়া, মোঃ শাহজাহান সরকার, অধ্যাপক মোঃ আমিরুল ইসলাম, মোঃ আবুল হোসেন মেম্বার, মোঃ ফজলুল হক, হাজী মোঃ অহিদুর রহমান, মোঃ আব্দুর রহিম। যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান কনক, মোঃ সাইফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক কাজী মনিরুল ইসলাম ও মোঃ ওবায়েদ উল্লাহ রুবেল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রঞ্জিত চন্দ্র দে প্রমুখ।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD