1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
হোমনায় মিনি বাসের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

হোমনায় মিনি বাসের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু

  • প্রকাশিতঃ সোমবার, ৮ মে, ২০২৩
  • ৫১৩ বার পঠিত

 

শামীম রায়হান, সিনিয়র স্টাফ রিপোর্টার॥কুমিল্লার হোমনায় নিউ একতা মিনিবাসের ধাক্কায় প্রাণ গেলো স্কুল শিক্ষক মো. মাওলা হোসেন (৩৪) নামের এক সিএনজি যাত্রীর।

রবিবার(৭ মে) দুপুর ১টার দিকে উপজেলার হোমনা-গৌরীপুর আঞ্চলিক সড়কের সিনাইয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্কুল শিক্ষক মো. মাওলা হোসেন আসাদপুর ইউনিয়নের ঘনিয়ারচর গ্রামের মো. আবদুস সালামের ছেলে ও ঘনিয়ারচর দক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, মাওলা হোসেন দুপুর ১টার দিকে সিএনজি যোগে দাউদকান্দির গৌরীপুর থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা কুমিল্লাগামী নিউ একতা বাস সার্ভিসের একটি মিনিবাস সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ওই স্কুল শিক্ষকসহ চালক আহত হয়।
এসময় স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেন। পরে বিকাল সাড়ে ৩ টায় চিকিৎসারত অবস্থায় সেখানে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে হোমনা থানা অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, বাসের ধাক্কায় একজন স্কুল শিক্ষকের মৃত্যুর খবর শুনেছি। আমরা দুর্ঘটনা কবলিত সিএনজিটি উদ্ধার করেছি এবং বাসটি শনাক্তের চেষ্টা চলছে। তবে নিহতের পরিবার থেকে কোন অভিযোগ পাইনি।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD