1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় রিভলবার, গুলি ও ইয়াবাসহ আটক ১ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় রিভলবার, গুলি ও ইয়াবাসহ আটক ১

  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৩৮৮ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লা সদরের জগন্নাথপুরে একটি দেশীয় রিভলবার, ২ রাউন্ড গুলি ও ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

৪ মে রাত সোয়া ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানা পুলিশ অভিযান পরিচালনা করে। গ্রেফতার হওয়া মোঃ সোহাগ (৩৯) সদরের দৌলতপুরের মৃত. মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে।

অভিযানে কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মোঃ সোহরাব হোসেন ভূইয়া এবং এএসআই (নিঃ) মোঃ মাসুদ রানা, এএসআই (নিঃ) জনি দেবদাস ও সঙ্গীয় ফোর্সসহ ৬নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের বিপরীত পার্শ্বে দৌলতপুর জামে মসজিদের পাশ্চিমে কাঁচা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতার হওয়া আসামীর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে পূর্বের একটি মাদক মামলা আদালতে বিচারাধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD