1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে পুলিশ কর্তৃক মোটরসাইকেল সহ মাদক কারবারি আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে পুলিশ কর্তৃক মোটরসাইকেল সহ মাদক কারবারি আটক

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১১২৩ বার পঠিত

প্রেস রিলিজ

★ব্রাহ্মণবাড়িয়ায় অভিনব কায়দায় গাঁজা পরিবহনকালে হাইওয়ে পুলিশের হাতে গ্রেফতার মোটরসাইকেলসহ আটক মাদক কারবারি★

অদ্য ০৪/০৫/২০২৩ খ্রিঃ তারিখ বিকাল ১৩.০০ ঘটিকায় হাইওয়ে কুমিল্লা রিজিয়নের খাটিহাতা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক(নিঃ) আকুল চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে এসআই মোঃ সারোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করাকালে সরাইল থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে ব্র‍্যাক অফিসের সামনে মোটরসাইকেলসহ আসামি মোহাম্মদ আলী (৩৬) পিতা- মৃঃ নুরু মিয়া, মাতা- মোসাঃ মিনারা বেগম, গ্রাম – বিষ্ণুপুর, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মনবাড়িয়া’কে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান যে, তার ব্যবহৃত মোটরসাইকেলের তেলের ট্যাংকের মধ্যে তিন কেজি পাচশত গ্রাম গাঁজা আছে। আসামী নিজ হাতে মোটরসাইকেলের তেলের ট্যাংকি খুললে বিশেষ কায়দায় রাখা মাদকদ্রব্য গাঁজা বের হয় যার ওজন তিনকেজি পাঁচশত গ্রাম ( মুল্য অনুমান ৩.৫×১০,০০০ =৩৫,০০০/- টাকা + মোটরসাইকেল অনুমান ২,০০,০০০/- টাকা সর্বমোট ২,৩৫,০০০/- টাকা) উদ্ধারপুর্বক উপস্হিত স্বাক্ষীদের সামনে জব্দ তালিকা মুলে জব্দ করা হয়।

আসামির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় মামলা প্রক্রিয়াধীন।

হাইওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD