1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে বিধবা কৃষাণীর ধান কেটে ঘরে তোলে দিলো উপজেলা ছাত্রলীগ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারে বিধবা কৃষাণীর ধান কেটে ঘরে তোলে দিলো উপজেলা ছাত্রলীগ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৩৩৫ বার পঠিত

শফিউল আলম রাজীব, দেবীদ্বার:

“কৃষক হাসলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার দেবীদ্বারে এক বিধবা কৃষাণীর ৪৫ শতাংশ জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিলো উপজেলা ছাত্রলীগ। বুধবার দুপুরে উপজেলার পৌর এলাকার হামলাবাড়িতে বিধবা কৃষাণীর ধান কাটার নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুর রহমান রনি।

এবছর বোরো ধানের বাম্পার ফলন হলেও শ্রমিক ও আর্থিক সংকটের কারণে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। প্রধানমন্ত্রীর নির্দেশনায় কৃষকদের পাশে থেকে মাঠে করে যাচ্ছে ছাত্রলীগ নেতাকর্মীরা। তারই ধারাবাহিকতায় দেবীদ্বার পৌর এলাকার হামলাবাড়ির বিধবা কৃষাণী জোসনা বেগমের পাশে দাঁড়িয়েছে উপজেলা ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ আসাদুর রহমান রনির নেতৃত্বে ওই বিধবা কৃষানীর ৪৫ শতাংশ জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিলেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ছাত্রলীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সারোয়ার হোসেন রাকিব, গাজী আসিফ বিন লতিফ, আল আমিন অভি প্রমুখ।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ আসাদুর রহমান রনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনায় এবং কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের আহ্বানে দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের কর্মীরা উপজেলার হামলা বাড়ির বিধবা কৃষাণী জোসনা বেগমের ৪৫ শতাংশ জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেওয়া হলো। দেশের যেকোন ক্রান্তিকালে সংকট মোকাবেলায় বাংলাদেশ ছাত্রলীগ অগ্রসারীতে থেকে কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD